রূপায়ণের কর্মকর্তা তফাজ্জল হোসেনের বাবা আর নেই

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ এএম

রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তা মো. তফাজ্জল হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী হাওলাদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

শনিবার সকাল ৯ টায় বরিশালের উত্তর করাপুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত