ট্রাম্পের নির্বাচনী নৌযাত্রায় নৌকাডুবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নৌযাত্রা করার সময় কয়েকটি নৌকা ডুবে গেছে। গত শনিবার লেক ট্রাভিসে এ নৌডুবি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

শনিবার পশ্চিম অস্টিনে অবস্থিত ট্রাভিস লেকে ট্রাম্পের সমর্থনে ভোটের প্রচার চলছিল। বেশ কয়েকটি নৌকা নিয়ে অভিনব শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছিল। এর নাম দেওয়া হয় লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড। ওইদিন দুপুর ১২টার দিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নির্বাচনি প্রচার শুরুর কিছু পরেই হঠাৎই বেশ কয়েকটি নৌকায় পানি ঢুকতে শুরু করে। মুহূর্তে সেই নৌকাগুলো পানিতে ডুবে যায়। নৌকাগুলো ডুবে যাওয়ার আগেই লেকের পানিতে ঝাঁপ দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকা। ট্রাভিস কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত