কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক বদিউর রহমান হত্যা মামলার রায়ে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।
রায়ে দন্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় নয়জনকে দেওয়া হয়েছে খালাস আদেশ। রায় ঘোষণার সময় ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আবদুস সাত্তার পলাতক থাকলেও বাকিরা উপস্থিত ছিল।
যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হচ্ছে আবু তাহের, তবারক হোসেন, মেনু মিয়া, নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন। তারা করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের বাসিন্দা। ফাঁসির দ-াদেশপ্রাপ্ত আবদুস সাত্তার ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তবারক আপন ভাই।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই দুপুরে পূর্ব শত্র“তার জের ধরে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করে আসামিরা।
এ ঘটনার দুদিন পর নিহতের ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন।
