জাল টাকা: সাহেদের প্রতিবেদন পিছিয়ে ১৫ অক্টোবর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯ পিএম

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত।

এই প্রতিবেদন দাখিলের জন্য সোমবার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন নতুন দিন ধার্য করে এই আদেশ দেন।

করোনা চিকিৎসা ও টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিনই রাজধানীর উত্তরার-১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় র‍্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান মামলাটি দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত