টি২০-তে ২০০ করবে রাসেল!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬ এএম

একসময় ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২০০ রান অসম্ভব বলে মনে হতো। এখন প্রায়ই হয় এমন ঘটনা। শচিন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ২০০ রান করেছিলেন। এরপর ভারতের রোহিত শর্মা এখন পর্যন্ত এই কীর্তি করে দেখিয়েছেন তিনবার। দুইশোর আরও কয়েকটি ঘটনা আছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত ২০০ সম্ভব? ডেভিড হাসির ধারণা, প্রায় অসম্ভব মনে হওয়া এ কাজটা যদি কেউ করতে পারেন, সেটা আন্দ্রে রাসেল। আইপিএলে গত মৌসুমে অবিশ্বাস্য খেলেছেন রাসেল। ১৩ ইনিংসে ৫৬.৬৬ গড়ে করেছেন ৫১০ রান। গড়ের চেয়েও দুর্দান্ত ছিল স্ট্রাইকরেট, ২০৫। তাই এবার রাসেলকে তিনে নামাতে চান নাইট রাইডার্সের পরামর্শক হাসি এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ‘যদি দলের ভালো হয় এবং আমাদের সেটা ম্যাচ জেতায়; কেন নয়? যদি আন্দ্রে রাসেল তিনে নামে আর ৬০ বল খেলে, তাহলে হয়তো সে ডাবল সেঞ্চুরি করে বসবে। রাসেলের ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।’ উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিওর্সের বিপক্ষে করা গেইলের করা অপরাজিত ১৭৫ রানই স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হয়ে আছে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত