ধামরাইয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫০ পিএম

ঢাকার ধামরাইয়ের বেলীশ^রী গ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামের মুক্তিযোদ্ধা তরুণ পৈত চৌধুরীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মা-মেয়েকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আহতরা হলেন মুক্তিযোদ্ধা তরুণ পৈত চৌধুরীর স্ত্রী মালতি রানী চৌধুরী (৬০) ও মেয়ে পলি রানী চৌধুরী (৩০)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গতকাল সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মিঠz করের ছেলে রৌদ্র প্রতাপ কর ও জয়া রানী করের নেতৃত্বে ৭৮ জন মুক্তিযোদ্ধা তরুণ পৈত চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের বাধা দিতে গেলে তরুণ পৈতর স্ত্রী মালতি রানী ও মেয়ে পলি রানীকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। পরে প্রতিবেশী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। তার স্ত্রী ও মেয়েকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যাচেষ্টা করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি না করলে হয়তো তারা মারা যেত।

ধামরাই থানার এসআই আজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত