সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ প্রদান করেন তিনি।
পুলিশপ্রধান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তির উন্নতমানের লজিস্টিকস ক্রয় করতে হবে। ক্রয় করা ইক্যুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, প্রত্যেকটি ইক্যুইপমেন্টে বারকোড থাকবে, যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় এবং ব্যবস্থাপনা সহজ হয়। সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি।
