কলমাকান্দায় ট্রলারডুবি

আরও ২ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৩ এএম

নেত্রকোনার কলমাকান্দায় হাওরে ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হলদি বিলে রতন মিয়া (৩৫) নামে এক যুবক ও দুপুর ২টার দিকে একই বিল থেকে মনিরা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। রতন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগরের ইনাতপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে ও শিশু মনিরা একই এলাকার আব্দুল ওয়াহাবের মেয়ে।

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রতন মিয়া ও মনিরা আক্তার নামে দুজনের ভাসমান লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল সকালে নিখোঁজদের উদ্ধার অভিযান নেত্রকোনা জেলা প্রশাসকের নির্দেশে সমাপ্তি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত