ঢাকা-৫ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন কাজী গোলাম কবির।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে।
গত ৬ মে এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি।
