জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠিয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে রাশেদুল আলম খান বলেন, ‘আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। শিগগিরই এ বিষয়ে জানাব।’
