১২ ঘণ্টার ব্যবধানে একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৪ পিএম

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে ১২ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ভ্যান-মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত মাদারীপুর শিবচরের ইনছান (৩০) ও রমজান (৩৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ভ্যানটি কুমারখালী থেকে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল বলে জানায় পুলিশ।

অপরদিকে, রবিবার সকাল সাড়ে ৭টায় প্রাতঃভ্রমণে বেড়িয়ে পথচারী স্থানীয় বাটিকামারা গ্রামের কামাল হোসেনের ছেলে ফিরোজ(৩৫)-কে একইস্থলে কুষ্টিয়া থেকে কুমারখালী অভিমুখে ছুটে আসা একটি মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, রবিবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই সঙ্গে গত রাতে ওই ঘটনাস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত দুজন ভ্যান যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় তাদের মৃতদেহও উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করা হয়।

এ ঘটনায় প্রাথমিকভাবে দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত