ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৫ পিএম

ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক হোসেন (১৯) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। দুপুরে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আটক আশিক হোসেন ওই উপজেলার আলমঙ্গীর হোসেনের ছেলে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আশিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সকালে ওই শিশু প্রতিবেশীর বাড়ির ফ্রিজে রাখা মাছ আনতে যায়। এ সময় শেখপাড়া ডিএম কলেজের ছাত্র আশিক তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

নির্যাতিতা বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে বললে তাকে সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত