বর্জ্য সংগ্রহের জন্য কোনো বাসাবাড়ি থেকে মাসে ১০০ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না বলে প্রাথমিক বর্জ্য সেবা সংগ্রহকারীদের (পিসিএসপি) নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘পিসিএসপির কাজের বিষয়ে মুক্ত আলোচনায়’ অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন।
তাপস বলেন, নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট হারে মাসিক চার্জ নির্ধারণ করে দিয়েছি। কোথাও এই হারে ব্যত্যয় করা যাবে না। কোনো পিসিএসপি ১০০ টাকার বেশি চার্জ আদায় করতে পারবে না। ঢাকাবাসীর একটি বড় অংশ এখনো উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় অভ্যস্ত উল্লেখ করে মেয়র বলেন, ঢাকা একটি রাজধানী। রাজধানী শহর হিসেবে এটার মর্যাদা ও সম্মানকে অনুধাবন করতে হবে।
