গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে রিপন চন্দ্র মোহন্ত (৩৮) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাঁচপীর এলাকার বিনয় চন্দ্র মোহন্তের ছেলে।
×
