রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে একেএম মাহবুবুল হক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

মৃত মাহবুবুল হকের বাড়ি কুমিল্লা লাঙ্গলকোর্ট উত্তর হরিপুর গ্রামে। পরিবার নিয়ে কামরাঙ্গীরচর আশরাফাবাদ ২০১/এ নম্বর বাসায় থাকতেন।

মাহবুবুল হকের ছেলে ইভানুল হক জানান, তারা কামরাঙ্গীরচরের ওই ৩ তলা বাসার ৩য় তলাতেই থাকেন। সকালে তার বাবা বাথরুমের ওপরে যান গোসলের গরম পানির মেশিন (গিজার) এর বিদ্যুতের লাইন মেরামত করতে। সেখানে লিকজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত