মির্জাপুরে ইসলামী ব্যাংকের চার কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার চার কর্মকর্তাসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪৬৪ জন করোনা সংক্রমিত হলেন।

বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (৩৭), সিনিয়র অফিসার (৪৫), জুনিয়র অফিসার (৩৭) এবং অফিসার (৩১), মির্জাপুর বংশাই রোডের এক যুবক (২৫) ও পৌর এলাকার কুমারজানী গ্রামের এক ৫১ বছর বয়সী এক ব্যক্তি।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৪০৩ জন এবং বাকি ৫৫ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত