সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। বুধবার ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। এদিনও স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার একাদশে নেই।
ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনে মাথায় বলের আঘাত পান স্মিথ। প্রথম দুই ম্যাচ তার খেলা হয়নি। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজে আর মাঠেই নামা হলো না তার।
তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা। প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়া জিতেছিল ১৯ রানে। দ্বিতীয় ওয়ানডে স্বাগতিক ইংল্যান্ড জিতে নেয় ২৪ রানে।
ইংল্যান্ড একটি পরিবর্তন এনেছে ম্যাচে। স্যাম কারেনের বদলে মার্ক উডকে একাদশে ফিরিয়েছে তারা। চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে খেলা হয়নি উডের।
একাদশ:
ইংল্যান্ড: জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ওয়েন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম বিলিংস, ক্রিস ওকস, টম কারেন, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।
