জাবিতে ২টি অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন দিচ্ছে বিসিএস অফিসার্স ফোরাম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের (জাবি) মেডিকেল সেন্টারে ২টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন (করোনা চিকিৎসার জন্য) দিচ্ছে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম’। 

মেশিন দুটির স্পন্সর করছে নাভানা গ্রুপ। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়কে মেশিন দুটি হস্তান্তর করা হবে। 

জাবি বিসিএস অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. আবদুল আহাদ (ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি) দেশ রূপান্তরকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য ২টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন (করোনা চিকিৎসার জন্য) স্পন্সর করতে নাভানা গ্রুপ সম্মত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ক্যাম্পাসে গিয়ে মেশিন দুটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত