রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৫ পিএম

রাজশাহীতে বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম বিবেক ঘোষ (১০)। সে নগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে।

বিবেক স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরি আব্দুর রাজ্জাক ১০ মিনিট পর পানির তলদেশে বিবেককে খুঁজে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত