চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা। মৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী গ্রামের রুহুল আমিন (৫২) ও দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুরের বুলবুল আহমেদ (৩২)।

স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বুলবুল বাড়ির বাইরে যান গরু আনতে। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। প্রায় একই সময়ে বিলে মহিষ চড়ানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান রুহুল আমিন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত