কলাবতী রাজকন্যা’র অনলাইন প্রদর্শনী শুক্রবার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১২ পিএম

নাট্য সংগঠন পালাকার কিডস আয়োজিত অনলাইন কোর্স ‘ড্যান্স এন্ড ক্রাফট’ এর সমাপনী পরিবেশনা ‘কলাবতী রাজকন্যা’ সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে।  আগামীকাল শুক্রবার রাত ৮টায় এটি সম্প্রচার হবে পালাকার এবং ক্ষ্যাপা’র ফেসবুক পাতায়।

প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন অনিকেত পাল, সহকারী নির্দেশক ফাহমিদা মল্লিক শিশির ও মুনিরা রহমান অবনী। ‘কলাবতী রাজকন্যা’র অনলাইন প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ফাল্গুনী হামিদ ও মোহাম্মদ আলী হায়দার। পালাকার কিডস এর এই অনলাইন আয়োজনটিতে প্রচার সহযোগী হিসেবে আছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত