কাতারকে নন-ন্যাটো মিত্র হিসেবে মর্যাদা দিতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৮ এএম

কাতারকে গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র (এমএনএনএ) হিসেবে মর্যাদা দিতে পারে যুক্তরাষ্ট্র। এর ফলে ন্যাটোর সদস্যভুক্ত না হয়েও প্রতিরক্ষা ক্ষেত্রে কাতার একই ধরনের সুযোগ সুবিধা পাবে যুক্তরাষ্ট্র থেকে। 

বৃহস্পতিবার এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

নন-ন্যাটোর মিত্র হলে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহযোগিতায় পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে দোহার।

একটি কনফারেন্স কলে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টিমোথি লেন্ডারকিং বলেন, ‘কাতারকে গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র হিসেবে আমরা আশা করছি। বিষয়টি নিয়ে আমরা এগোচ্ছি।’ 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিসহ দুই দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসিতে মিলিত যাচ্ছেন বলে জানা গেছে।

সামরিক ক্ষেত্রে নন-ন্যাটো মিত্র দেশগুলো (এমএনএনএ) যুক্তরাষ্ট্র থেকে যেসব সুবিধা পায় কাতারও সেটির অন্তর্ভুক্ত হবে। যার মধ্যে আছে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সহায়তা, দ্রুত বাণিজ্য এবং যৌথ প্রশিক্ষণে অগ্রাধিকার।

২০১৭ সাল থেকে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া কাতারেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।

এর মধ্যে সৌদি আরব ছাড়া বাকি দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী, শিগগিরই সৌদি আরবও একই পথে হাঁটবে।

তবে কাতার ঘোষণা দেয়, পূর্ব জেরুজালেমকে রাজধানী না করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র না হলেও ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না দোহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত