কুমিল্লায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

কুমিল্লায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে মেজর পরিচয় দানকারী প্রতারক ইমামুল ফেরদৌস সোহাগকে আটক করা হয়।

আটককৃত প্রতারকের বাড়ি চাদপুর জেলার হাজিগঞ্জে। লাকসাম থানার বিজরা বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। র‌্যাব-১১ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভূয়া সেনাবাহিনীর আইডি কার্ড ও তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে ।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক ইমামুল ফেরদৌস সোহাগ নিজেকে কখনো মেজর, কখনো লে. কর্ণেল, কখনো কর্ণেল পরিচয় দিয়ে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভণ দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। প্রতারণাকালে বিভিন্ন স্থানে নিজের ভিন্ন ভিন্ন পরিচয় দিত। কখনো নিজেকে তাসফিক, কখনো সোহাগ নামে পরিচয় দিত।

এছাড়াও চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে নেওয়া তাদের বিভিন্ন সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন সনদ, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করা হয়। বিভিন্ন সময় মোবাইল ফোনে মিথ্যা পরিচয় দিয়ে টাকা নেওয়ার অডিও রেকর্ডিংও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত