শিশুদের বিজ্ঞাপন বন্ধে খোলা চিঠি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৯ এএম

অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে টেক জায়ান্টগুলোকে খোলা চিঠি দিয়েছেন একদল এমপি, শিক্ষাবিদ ও শিশু অধিকার আইনজীবী। চিঠিতে তারা লিখেছেন, আচরণমূলক বিজ্ঞাপন কেবল গোপনীয়তাই ক্ষুন্ন করে না; বরং ‘সংবেদনশীল’ তরুণদের অন্যায্য বিপণনের চাপে ফেলে দেয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী চিঠিতে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোর প্রতি তারা এ আহ্বান জানান। অপরদিকে যুক্তরাজ্যে ১৩ বছরের কম বয়সী ৫০ লাখ শিশুর তথ্য অবৈধভাবে হাতিয়ে নিয়ে তা ব্যবহার করার অভিযোগ উঠেছে গুগলের মালিকানাধীন ইউটিউবের বিরুদ্ধে।

বিশিষ্টজনদের ওই চিঠিতে লেখা হয়েছে, ‘প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিজ্ঞাপনী-প্রযুক্তি সংস্থাগুলোর কাছে শিশুদের ৭৩ মিলিয়ন তথ্য রয়েছে, যাদের বয়স ১৩ বছরের কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত