কয়রার সেই ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতের মামলা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:১০ এএম

সরকারি ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীর ২ নম্বর (হাজতখালী) ওয়ার্ডের সদস্য পঙ্কজ কুমার মোড়লের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছে আদালত। ১৭ সেপ্টেম্বর কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ কর্তৃক ইস্যুকৃত মামলার আদেশের কপি কয়রা থানার ওসি বরাবর প্রেরণ করা হয়েছে।

দেশ রূপান্তরে ১৭ সেপ্টম্বর ‘ক্ষতিগ্রস্তদের ঘর দেওয়ার প্রলোভনে টাকা আদায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আসে।

কয়রা থানার ওসি গৌতম ম-ল বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ইস্যুকৃত আদালতের আদেশ পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত