গাজীপুরে কাঠবোঝাই ট্রাকে ফেনসিডিল পাচারকালে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাতে নগরীর নাওজোর বাইপাস মোড় এলাকা থেকে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে গ্রেপ্তার করেন র্যাব-১-এর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের হাকিমপুর থানার রিকাবি এলাকার মৃত লুৎফর আলীর ছেলে মো. আসাদুল (৩২) ও নবাবগঞ্জ থানার ভাদুরিয়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. আবদুর রাজ্জাক (৩০)।
গতকাল র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর নাওজোর এলাকার মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল ও দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাসন থানায় মামলা হয়েছে।
