ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবনের রায়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৫ এএম

ফরিদপুরে স্ত্রী হাসি বেগমকে (২৮) হত্যার মামলায় স্বামী জাহাঙ্গীর মীরকে (৩৪) যাবজ্জীবন কারাদন্ড রায় দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

গতকাল সোমবার বেলা ১১টায় ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান এ আদেশ দেন। এসময় আসামি জাহাঙ্গীর আদলাতে উপস্থিত ছিলেন।

এদিকে, রাজবাড়ীতে ভাবি পারভীনকে কুপিয়ে হত্যা মামলায় দেবর হামেদ আলী মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত হামেদ আলী মন্ডল রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার মৃত কেসমত মন্ডলের ছেলে।

মামলার বাদী ও আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিনের কলহের জের ধরে ২০১৪ সালের ৯ আগস্ট সকালে শৌচাগারে লুকিয়ে থাকা পারভীন বেগমকে দেবর হামেদ আলী মন্ডল বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত