মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণে মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াবাধা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ ধর্ষণে অভিযুক্তসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘিওরে এক বাড়িতে ঘটেছে। গ্রামের এক বাড়ির টিউবওয়েল থেকে খাবার পানি আনতে যায় ওই ছাত্রী। তাকে একা পেয়ে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। তবে গতকাল সোমবার বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ তোলেন।

পরে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য থানায় নিয়ে আসা হয়। একইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিব ও তার বাবা- মা এবং এলাকার স্থানীয় মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের ঘটনাটি ভুক্তভোগী পরিবারকে টাকাপয়সা দিয়ে আপস মীমাংসা ও ধামাচাপা দেয়ার অভিযোগে সহযোগী আসামি হিসেবে বাবা-মা ও মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত