নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, কখন দেব না। মাদককে নির্মূল করতে হলে সামাজিকভাবে সোচ্চার হতে হবে। সমাজে মাদক, ভূমিদস্যু, বালু সন্ত্রাসীদের স্থান হবে না। সন্ত্রাসীরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানার পরিদর্শক কামরুল ফারুকের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, থানা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, এফবিসিসিআইর সদস্য আবুল হাসনাত কবির।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সুধী সমাজ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
