দিনাজপুরের হাকিমপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রেফ্রিজারেটরে ওষুধের সঙ্গে খাদ্যদ্রব্য রাখার দায়ে গতকাল মঙ্গলবার দুপুরে দুটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, মঙ্গলবার হিলি বাজারে ওষুধের দোকানে অভিযান চালানো হয়। মন্ডল ফার্মেসিতে ওষুধ সংরক্ষণের রেফ্রিজারেটরটি রাতে বন্ধ করে রাখা হতো। এছাড়া ওই দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এ কারণে দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া জাহিদ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। আর রেফ্রিজারেটরে ওষুধের সঙ্গে মরিচ, পানিসহ অন্যান্য পণ্য পাওয়া গেছে। দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
