ব্যবসায়িক উদ্দেশ্যে সরকার কিটের অনুমতি দেয়নি : জাফরুল্লাহ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ এএম

সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, কিট উন্নয়নে গণস্বাস্থ্যের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। গণস্বাস্থ্য কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার নিজে থেকে অনুমোদন দিলে কিট সরবরাহ করা হবে। গতকাল মঙ্গলবার ধানম-ির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে কভিড-১৯ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের (ডাক্তার, নার্স, স্বাস্থ্যসহকারী) এক মিনিট করতালির মাধ্যমে সম্মান জানানোর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত আলী। সারা দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি কেন্দ্রে গতকাল এ কর্মসূচি হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও অনুমোদন দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত