বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মো. আছিফ রহমান শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা মো. মোকাররম হোসেন ভূঁইয়া।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিকে এ দুই সংগঠক জানান, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক স্থবিরতায় ভুগছিল। ফলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কর্মসূচি ও জাতীয় কর্মসূচি এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নীতিনির্ধারক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনসহ যাবতীয় কর্মকাণ্ড ব্যাহত হতে থাকে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ স্থবিরতা কাটিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলায় নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিগত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
তারা আরো জানান, এর আগে ২১ ও ২৩ শে সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর জেলার সব উপজেলার প্রতিনিধিদের সঙ্গে চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জনাব সৈয়দ মোর্শেদ উল্লাহ ধারাবাহিকভাবে সভা করেন। এরপর সব উপজেলা প্রতিনিধিদের মতামত কেন্দ্রে পাঠান।
উল্লেখ্য সভাপতি আছিফ রহমান শাহীন চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাই উপজেলার বাসিন্দা ও সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূইয়া ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
