মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৩ পিএম

মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী, বিশটির অধিক মামলার আসামি মো. আলমগীর হাওলাদার (৪৫)কে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল।

শুক্রবার রাতে সদর উপজেলার  নতুন মাদারীপুর এলাকার লক্ষ্মীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে।

শনিবার র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার দিবাগত রাতে মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর এলাকার লক্ষ্মীগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদারকে আটক করে। এ সময় ২টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, আসামি একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইয়াবা ব্যবসায় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও মাদক মামলাসহ বিশটির অধিক মামলা রয়েছে। অস্ত্র, গুলি, ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত