শ্রীমঙ্গল থেকে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন জবির পাঁচ রোভার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:০৫ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচজন রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। রবিবার শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত ভ্রমণের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন।

ভ্রমণকারী রোভাররা হলেন- ইমতিয়াজ মাহমুদ (দলনেতা), মোল্লা মামুন হাসান (সদস্য), আলমগীর হোসেন (সদস্য), আনোয়ার হোসেন (সদস্য), নাজমুল হাসান মুন্না (সহকারী দলনেতা)।

এ উপলক্ষে শনিবার রোভার স্কাউট গ্রুপের সদস্যরা শ্রীমঙ্গলে এসে পৌঁছে রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় দলনেতা ইমতিয়াজ মাহমুদ জানান, রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে তারা এই পরিভ্রমণ করবেন। পাঁচ দিনব্যাপী এ প্রোগ্রামে তারা শ্রীমঙ্গল থেকে রাজনগর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, জৈন্তাপুর হয়ে জাফলং পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করবেন। পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন এবং বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত