রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৫ এএম

রাজধানীর খিলক্ষেত বনরূপা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার রাত ৩টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক মো. মহিউদ্দিন জানান, শুক্রবার রাত ৩টার দিকে খিলক্ষেত বনরূপা রেলগেট সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথা থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল পায়জামা ও হাফহাতা গেঞ্জি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত