সুপ্রিম কোর্টে অ্যামি কোনেকে মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ এএম

সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে অ্যামি কোনে ব্যারেটকে মনোনয়ন দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে প্রয়াত সাবেক বিচারক রুথ বডারের স্থলাভিষিক্ত হবেন অ্যামি। রুথ ছিলেন দেশটির সবচেয়ে বয়স্ক বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিয়োগের বিষয়টি হোয়াইট হাউজ ঘোষণা দেন। গত শুক্রবার রুথের মৃত্যুর পর থেকেই তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়।তবে অ্যামিকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের বিষয়টি নিয়ে সিনেটে তুমুল বিতর্ক হতে পারে। কারণ আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্যক্তিকে সুপ্রিম কোর্টের দায়িত্বে বসানো নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত