ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৭ পিএম

ফরিদপুরে এক কিশোরীকে (১৫) ধর্ষণের দায়ে পিয়াস মিয়া (২১) নামে এক তরুণকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রবিবার রবিবার দুপুরের দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মো. আলমগীর কবির এ আদেশ দেন।

রায় প্রদানের সময় এ মামরার একমাত্র আসামি পিয়াস মিয়া আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

পিয়াস মিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেএসসির পরিক্ষার্থী ওই কিশোরী জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নে কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে ফুকুর হাটি মিয়া বাড়ির সামনে গেলে আগে থেকে ওৎপেতে থাকা বখাটে পিয়াস ওই কিশোরীকে তার উড়না মুখে পেঁচিয়ে রাস্তার পাশের শোন ক্ষেতে নিয়ে ধর্ষণ করে । ওই সময় ওই কিশোরী চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এলে পিয়াস মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় পরের দিন ২৪ সেপ্টেম্বর ওই কিশোরীর মা (সারমিন আক্তার কাজল ) বাদী হয়ে পিয়াসকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাজত দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

ওই বছর ২৬ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আজাদ আসামি পিয়াসের বিরুদ্ধে আদারতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার পাল বলেন, আদালত সাক্ষ্য প্রমাণ শেষে  পিযাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, জরিমানার টাকা আসামিকে পরিশোধ করতে হবে এ ক্ষেত্রে আনাদায়ের কোনো সুযোগ নেই।

রায়ে সন্তোষ প্রকাশ করে এ মামলার বাদী ওই কিশোরীর মা সারমিন আক্তার কাজল বলেন, আমি এ রায়ে সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত