চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ এএম

বন্ধ হয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ সাটল ট্রেন-২ ও স্যাটল ট্রেন-৪সহ সিরাজগঞ্জ মেইল ট্রেন এবং চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেন চালুর দাবিতে গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য স্থানে বন্ধ হয়ে যাওয়া অনেক ট্রেন চালু হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী শাটল ট্রেনসহ আরও দুটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সরকার একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত