যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১ পিএম

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি দ্রুততম সময়ের মধ্যে সব জেলা, পৌরসভা ও মহানগর কমিটি করে কেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

রবিবার ৬১ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ৩১ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মাদ আতাউল্লাহ আহ্বায়ক আর ফরিদুল হক সদস্য সচিব নির্বাচিত হন।

যুগ্ম-আহ্বায়ক হয়েছেন- তারেক রহমান, আবু তৈয়ব হাবিলদার, পাঠান আজহার, নাদিম হাসান, জিলু খান, আবুল কালাম আজাদ, আবুল বাশার বাবু, ইমরান ইমন, মো. আরিফুর রহমান, রাতুল সরকার, মাহবুব জনি, মামুন হোসেন, আবুল বাশার, শাকিল আহমেদ তিয়াস, সাইফুল্লাহ হায়দার, এসএম মনসুর, মাজহারুল ইসলাম হানিফ, আজাদ আহমেদ পাটওয়ারী, সৈয়দ মাহবুব রহমান, সাইফুল ইসলাম, আবির আহমেদ, সালাউদ্দিন, সোহেল রানা সম্পদ, শেখ নাছির উদ্দিন, জুলফিকার ধনী, শাকিল আহমেদ অলক, আনন্দ আহমেদ, আবদুল কাইয়ুম ও মুনতাজুল ইসলাম।

যুগ্ম-সদস্য সচিব হয়েছেন- মনজুর মোরশেদ মামুন, সাকিব হোসাইন, মুফতি এনআই সোয়াইবি, সোহরাওয়ার্দী শুভ ও রাসেল তালুকদার।

সদস্য করা হয়েছে সৈয়দ প্লাবন আহমেদ, আলী আক্কাস, শাহরিয়ার চৌধুরী, শাহ কামাল, মো. আশিদুল ইসলাম রাসেদ, আবদুর রহিম, আবু সায়েদ মুসা, ওবায়েদুল ইসলাম, জাহিদুল ইসলাম (দাদু), মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম শফিক, তারেকুর রহমান, আরিফ চৌধুরী শুভ, তাজুল ইসলাম ফুলমিয়া, শরিফুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, মো. ইয়াকুব আলী, ইব্রাহীম খোকন, এরশাদুল হক, আমানুল্লাহ আল মারুফ, সৈয়দ ওয়াহিদুজ্জামান, আবুবকর সিদ্দিক, ইয়াসিন আরাফাত, আমানুল্লাহ আল ফারুক ও ইঞ্জিনিয়ার মুরাদকে।

আহ্বায়ক আতাউল্লাহ দেশ রূপান্তরকে বলেন, তরুণ-যুবরাই সমাজের অগ্রভাগে থাকে। দেশে আজ গণতন্ত্র ও বাক-স্বাধীনতা বন্দি হয়ে আছে। দেশকে এই সংকট থেকে বের করে আনা এবং সঠিক পথে পরিচালিত করার যে লড়াই সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে দেশের তরুণ-যুবসমাজ।

তিনি বলেন, এ জন্য প্রয়োজন একটা সংগঠিত তরুণ-যুবসমাজ। আর তাদের ঐক্যবদ্ধ করার জন্য দরকার সময় উপযোগী একটা রাজনৈতিক যুব সংগঠন। সেই প্রয়োজনের উপলব্ধি থেকেই আমরা কয়েকজন বাংলাদেশ যুব অধিকার পরিষদ গঠনের উদ্যোগ নিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত