বিমানবাহিনীর ৫০ বছর পূর্তির ক্ষণগণনা শুরু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:০২ এএম

আগামী বছরের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়েছে ৫০ বছর পূর্তি গণনার উদ্বোধনী অনুষ্ঠান। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি দুটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, এই ক্ষণগণনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিমানবাহিনী সুবর্ণজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত