প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিডিবিএল এর শিক্ষা সহায়তা কর্মসূচি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) শিক্ষা সহায়তা কর্মসূচি পালন করেছে।

সম্প্রতি ব্যাংকের হেড অফিসের বঙ্গবন্ধু কর্নারে বিডিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী আলমগীর গরিব মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তার চেক হস্তান্তর করেন।

এ সময় জেনারেল ম্যানেজার ড. সৈয়দ মোহাম্মাদ মোয়াজ্জাম হোসেন, মো. কামিল বুরহান ফিরদৌস ও ডিজিএম ইঞ্জি. এসএম সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ব্যাংকের মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত