বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গণশুনানি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন অন্তর্ভুক্তির জন্য আবেদন করা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের স্বচ্ছতা আনতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের হল রুমে উন্মুক্ত এই শুনানি অনুষ্ঠিত হয়।

এতে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রবীণ শিক্ষক, সাংবাদিক, স্ংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, সদস্য সচিব ও ইউএনও ঝোটন চন্দ ছাড়াও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, যুদ্ধাকালিন কমান্ডার মো. আলাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

বোয়ালমারীর নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ঝোটন চন্দ জানান, উপজেলার মোট ৬৭ জন 'ক' তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার পুনঃযাচাই-বাছাইয়ে অধিকতর স্বচ্ছতার জন্য উন্মুক্ত শুনানির ব্যবস্থা নেওয়া হয়েছে। এই শুনানিতে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথা বলার সুযোগ রাখা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত