করোনা নিয়ম ভুলে বলে থুতু লাগিয়ে বিতর্কে রবিন উথাপ্পা (ভিডিও)

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৪:০৭ পিএম

করোনাভাইরাস সময়কালে বলে লালা লাগানো যাবে না, আইসিসি’র বেধে নেওয়া এই নির্দেশনা যেন বেমালুম ভুলে গেলেন রাজস্থান রয়্যালসের রবীন উথাপ্পা। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারা ম্যাচে ইচ্ছেমত থুতু লাগিয়ে গেলেন তিনি!

চলতি আইপিএলে তিন ম্যাচের একটিতেও রান পাননি উথাপ্পা। যে আশায় সাবেক নাইট তারকাকে ৩ কোটি দিয়ে রাজস্থান কিনেছিল, তা এখনও পূরণ হয়নি। উল্টো বুধবারের ম্যাচে সুনীল নারিনের একটি তুলনামূলক সহজ ক্যাচ তিনি মিস করেছেন। আর ক্যাচ মিস করার পরই উথাপ্পাকে দেখা গিয়েছে বলে লালারস লাগাতে।

মূলত, ফাস্ট বোলাররা সাধারণত সুইংয়ের আশায় বল চকচকে করে থাকেন। কিন্তু করোনা আবহে এভাবে লালারস লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি। সেই নিষেধাজ্ঞা জারি আছে আইপিএলেও।

কিন্তু উথাপ্পা সেই নিষেধাজ্ঞা না মানায় বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও বিশেষজ্ঞদের ধারণা, উথাপ্পা পুরনো অভ্যাসবশত ওই কাজটি করে ফেলেছেন। এটা ইচ্ছাকৃত ভুল নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত