নোবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১০:৪৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষকরা।

শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর মানববন্ধন করে সমস্যার সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করে আমাদের বারবার আশ্বাস দিলেও আমরা কোনো ফল পাইনি। ফলে আমরা শিক্ষক সমিতি অস্থায়ী শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত