বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য এবং জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক। এ সময় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২১ এর সংসদ সদস্য শামীমা শাহরিয়ার উপস্থিত ছিলেন।
তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং মহামারি করোনা সঙ্কক, দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষাবিষয়ক নানা আলোচনা করেন।
বুধবার রাত ৮টায় বেরোবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তোফায়েলের বাবা কাজী মশহুদ আহমেদের সিলেট শহরের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ পত্রিকার সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ, আরটিভি সিলেট ব্যুরো প্রধান হুসাইন আহমেদ সুজাদ, বেরোবি জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাড. শামসুর রহমানসহ আরো অনেকে।
