মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০২:০৩ এএম

টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৩০ কেজি ওজনের ৭০ বস্তা চাল উদ্ধার করেছে এক লাকড়ি ব্যবসায়ীর দোকান থেকে। এ সময় তুলা মিয়া নামে ওই লাকড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলা মিয়ার দোকানে অভিযান চালিয়ে চাল উদ্ধার এবং তুলা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত