যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনবে ডিএমপি

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৪:৩৯ এএম

অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে ডিএমপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য।

গতকাল শনিবার ডিএমপির লালবাগ ক্রাইম বিভাগের নতুন কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে কমিশনার ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোডে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) কার্যালয়ের উদ্বোধন করেন। ডিসি লালবাগের আগের অফিস ছিল ১০, বংশাল রোড। পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন ঢাকেশ্বরী রোডে (লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে) ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে।  উদ্বোধন শেষে সেখানে দোয়া মোনাজাত করা হয়।   

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত