আম্পায়ারকে ব্যাট দাগিয়ে জরিমানা গুনলেন পাকিস্তান ক্রিকেটার

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০২:৪৯ পিএম

আম্পায়ারের দেওয়া একটি সিদ্ধান্ত মেনে না নিয়ে মেজাজ হারিয়েছেন শাস্তি পেয়েছেন পাকিস্তানের তরুণ এক ব্যাটসম্যান হায়দার আলি। ম্যাচ পরিচালনা করা আম্পায়ারকে ব্যাট দাগিয়ে জরিমানা গুনতে হচ্ছে তাকে।

মুলতানে শনিবার পাকিস্তানে চলতি ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে পাঞ্জাব একাদশের বিপক্ষে নিজ দল নর্দান একাদশের ৩৫ রানের জয়ের ম্যাচে আম্পায়ারের প্রতি এই প্রতিক্রিয়া দেখান হায়দার।

তার বিরুদ্ধে পিসিবি’র কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। সে হিসেবে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নর্দার্নের ক্রিকেটার হায়দার দলীয় ইনিংসের নবম ওভারে উসমান কাদিরের বলে এলবিডব্লিউ হন। আম্পায়ার আউটের সংকেত দিলে হায়দার তা মেনে নিতে পারছিলেন না। তাই ক্ষোভ প্রকাশ করে আগ্রাসী ভঙ্গিতে আম্পায়ারকে তার ব্যাট দেখান।

পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। ইংল্যান্ড সফরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ৩ রান করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত