নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে এক তরুণী (১৯) বাদী হয়ে প্রতিবেশী এক যুবকের নামে মামলাটি দায়ের করেন। তবে অভিযুক্ত যুবক এখনো গ্রেপ্তার হননি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে প্রতিবেশী বরকত মুন্সি (২৩)। অতর্কিতভাবে ওই তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট বোন এগিয়ে এলে ওই তরুণ পালিয়ে পড়ে। উভয়ের বাড়ি জয়নগর ইউনিয়নে। আত্মীয়-স্বজনের সঙ্গে আলাপ করে মামলা করতে দেরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
নড়াগাতী থানা ওসি রোকসানা খাতুন জানান, মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
