পূর্ববিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা অভিযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১০:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পূর্ববিরোধের জেরে ছেলেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কিতাব আলীর সঙ্গে জায়গা জমি নিয়ে তার চাচাতো ভাই মোতালিব ও বরকত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয়পক্ষের মধ্যে মামলাও রয়েছে।

নিহত বৃদ্ধার স্বামী কিতাব আলী জানান, গত শনিবার গভীর রাতে মোতালিবের নেতৃত্বে পাঁচ-ছয়জন তাকে ঘুম থেকে ডেকে হামলা চালায়। এ সময় স্ত্রী ছেলেনা বেগম স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে রাতেই মারা যান। পরে পরিবারের লোকজন লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে মোতালিব, বরকত ও স্বজনরা বলছেন, ঘটনা সম্পর্কে তাদের কিছুই জানা নেই।

এ ব্যাপারে সরাইল থানার ওসি এমএমএ নাজমুল আহমেদ বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তর জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত